খুলনা | সোমবার | ২২ জুন ২০২৬ | ৯ আষাঢ় ১৪৩৩

‘ স্বপ্ন বহুদূর ’ খুলনার পথ চলা শুরু

খবর বিজ্ঞপ্তি |
১২:১৯ এ.এম | ১১ অগাস্ট ২০২১

নগরীর হাফিজ নগরে “স্বপ্ন বহুদূর” খুলনা নামের একটি অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠানের আজ থেকে পথচলা শুরু হল। গতকাল মঙ্গলবার সকালে সংগঠনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ সাব্বির আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সিনিয়র রিপোর্টার ও হাফিজ নগর আবাসিক এলাকা কল্যাণ পরিষদের উপদেষ্টা এইচ এম আলাউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বপ্ন বহুদূর খুলনার পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা আল-কারীম অক্সিজেন সেবা খুলনার সহকারী পরিচালক মোঃ আব্দুল মালেক। এসময় স্বপ্ন বহুদূর খুলনার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, সাব্বির আহমদকে চেয়ারম্যান ও বোরহান উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে স্বপ্ন বহুদূর খুলনা কমিটি গঠন করা হয়। গত রবিবার (৮ আগস্ট) সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা থানাধীন হাফিজনগরস্থ কার্যালয় স্বপ্ন বহুদূর খুলনার এক সভা হাফেজ মুহাম্মদ সাব্বির আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় সর্ব সম্মতিক্রমে “স্বপ্ন বহুদূর”-এর পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা হিসেবে মোহাঃ আব্দুল মালেককে  মনোনীত করে  ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ১৫ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ গঠিত হয়। কমিটিতে চেয়ারম্যান হাফেজ মুহাম্মাদ সাব্বির আহমাদ, ভাইস-চেয়ারম্যান হাফেজ মুহাম্মাদ ফজলুল করিম ও মুহাম্মাদ রমজান, সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মাদ বোরহান উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মাদ রাসেল হুসাইন, দপ্তর সম্পাদক হাফেজ মুহাম্মাদ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মুহাম্মাদ রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মাদ শরিফুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মুহাম্মাদ শাহরিয়ার তাজ, দুস্থ ও মানব কল্যাণ সম্পাদক হাফেজ মুহাম্মাদ সিয়াম ইফতি, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মুহাম্মাদ রাসেল আদনান, কার্যনির্বাহী সদস্য হাফেজ মুহাম্মদ রাগিব নিহাল গালিবসহ ৪ জন। 
সভা সর্বসম্মতিক্রমে স্বপ্ন বহুদূর খুলনার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন আগামী হিজরী বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা মহরম আজ মঙ্গলবার সকাল ৯টায় উদ্বোধনের দিন সিদ্ধান্ত গৃহীত হয় এবং প্রতি বছর ১০ আগস্ট প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া আরও সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ২০ আগস্ট শুক্রবার বাদ জুমা নবগঠিত কমিটির পরিচিতি সভা এবং প্রশিক্ষনের আয়োজন করা হবে।