খুলনা | সোমবার | ২২ জুন ২০২৬ | ৯ আষাঢ় ১৪৩৩

ফকিরহাট থেকে চুরি হওয়া ৩টি গরু উদ্ধার, চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

ফকিরহাট প্রতিনিধি |
০২:২০ পি.এম | ১৪ জুলাই ২০২১

ফকিরহাট থেকে চুরি হওয়া তিনটি গরু খুলনা থেকে উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ফকিরহাট মডেল থানা পুলিশের এস আই মোঃ রফিকুল ইসলামসহ পুলিশের একটি দল গরু ৩টি উদ্ধার করে।

গরু চুরির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে এ সময় তিনজনকে আটক করা হয়।ফকিরহাট মডেল থানা সুত্র উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

আটককৃত হলেন- খুলনা পাবলা দৌলতপুর এলাকার মোঃ খালেক এর পুত্র  মোঃ জুয়েল রানা (৪০), মৃত মোকছেদ বিশ্বাস এর পুত্র মোঃ কামরুল বিশ্বাস (৪৫), ইব্রাহিম বিশ্বাস এর পুত্র ইকরাম বিশ্বাস (৩০)।

গরু চুরির ঘটনায় ফকিরহাট মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ জানায় চোর চক্রের সাথে জড়িত অজ্ঞাত আসামীদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।